১৬-১৭ নভেম্বর বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ১৬-১৭ নভেম্বর দুদিনব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। আজ রোববার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রাজধানীর গুলশান কার্যালয়ে রাত আটটা থেকে এগারটা পর্যন্ত এ বৈঠক চলে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি জানান, বৈঠকের সিদ্ধান্তসমূহ পরে সংবাদ সম্মেলনে জানানো হবে।সভা সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানির মূল্যবৃদ্ধি, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, যুদ্ধাপরাধীদের বিচার, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে কাল সোমবার সন্ধ্যায় বৈঠকে খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী কারাবন্দী, সারোয়ারী রহমান অসুস্থ ও তারেক রহমান লন্ডনে চিকিৎসাধীন থাকায় তারা বৈঠকে উপস্থিত হননি। বাকি সবাই বৈঠকে উপস্থিত ছিলেন।