ড্যাপ পর্যালোচনা কমিটির প্রতিবেদন
১৬টি আবাসন প্রকল্প ও স্থাপনা অনুমোদন না করার সুপারিশ
ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) পর্যালোচনার জন্য সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি ১৬টি আবাসন প্রকল্প ও স্থাপনা এবং দুই হাজার ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসংগতিপূর্ণ (নন-কনফর্মিং) হিসেবে চিহ্নিত করেছে। কমিটি প্রকল্পগুলো অনুমোদন না দিতে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে। প্রকল্পগুলোর মধ্যে ছয়টি সরকারি ও ১০টি বেসরকারি।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, পর্যালোচনা কমিটির সুপারিশসহ এই প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াই ঘণ্টা সময় নিয়ে দেখেছেন। তার পরও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী সেটি উপস্থাপন ও আলোচনার জন্য গত রোববার গণপূর্ত মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছিল। কিন্তু প্রতিবেদনটি সেখানে উপস্থাপনই করা যায়নি।সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দীর্ঘ প্রক্রিয়া শেষে পর্যালোচনা কমিটি গত এপ্রিল মাসে প্রতিবেদনটি জমা দেয়। এখন এর বাস্তবায়ন পর্যায় শুরু হওয়ার কথা। এই পর্যায়ে একটি মহল কায়েমি স্বার্থে বিতর্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।অপসারণের সুপারিশ: কমিটি যে প্রকল্পগুলো সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে, তার মধ্যে সরকারি প্রকল্প হচ্ছে: ঝিলমিল আবাসিক প্রকল্পের সম্প্রসারিত অংশ; পানগাঁও কনটেইনার পোর্ট; কেরানীগঞ্জের সোনাকান্দার বিসিক শিল্পনগরী; সাভারের বলিয়ারপুরে ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থান এবং কেরানীগঞ্জের প্রস্তাবিত জেলখানা প্রকল্প।এ ছাড়া কেরানীগঞ্জে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রস্তাবিত প্রশিক্ষণ এলাকার জমি অধিগ্রহণে রাজউক অনাপত্তি দিয়েছিল। কিন্তু ওই এলাকা কাঠামোগত পরিকল্পনায় প্রধান বন্যাপ্রবাহ ও উপপ্রধান বন্যাপ্রবাহ এলাকা হিসেবে নির্দেশিত আছে। তাই ড্যাপে ওই এলাকার ভূমিকে বন্যাপ্রবাহ এলাকা হিসেবে দেখাতে হবে বলে পর্যালোচনা কমিটির সুপারিশে বলা হয়েছে।অনুমোদন না দেওয়ার সুপারিশ করা বেসরকারি প্রকল্পগুলো হচ্ছে: সাভারের বিলামালিয়ায় মধুমতি মডেল টাউন ও ইস্টার্ন মায়াকানন, দক্ষিণ রামচন্দ্রপুরের অ্যাডভান্সড অ্যাঞ্জেল সিটি; আশুলিয়া মডেল টাউন; কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক প্রকল্প; গাজীপুরের প্রবাসী পল্লি আবাসিক প্রকল্প; টঙ্গী পৌর এলাকার প্রত্যাশা আবাসিক প্রকল্প; উত্তরখানের শতাব্দী হাউজিং, সাভারের উত্তর কাউন্দিয়া মৌজার প্রস্তাবিত আদর্শ শিক্ষক আবাসন প্রকল্প এবং সাভারের রামচন্দ্রপুরের ঢাকা উদ্যান ও অন্যান্য আবাসিক প্রকল্প।শিল্পপ্রতিষ্ঠান: কমিটির সুপারিশে বলা হয়, ড্যাপের বন্যাপ্রবাহ এলাকায় এমনভাবে কিছু শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যা কোনোভাবেই নগর পরিকল্পনায় স্থান দেওয়া যায় না। এই শিল্পগুলো শ্রেণী অনুযায়ী বিভিন্ন শিল্প এলাকায় এবং অনুমোদিত স্থানে সরিয়ে নেওয়া অপরিহার্য।এই শিল্পগুলোর মধ্যে গ্রুপ-এ অঞ্চলে (টঙ্গী, গাজীপুর, তারাব, রূপগঞ্জ, কালীগঞ্জ) আছে ১৫২টি। এর মধ্যে ৫১টি হালকা, ৭৯টি সাধারণ, ১৮টি ভারী ও চারটি নক্সাস শিল্প (ডাইং, চামড়া, সার, রাসায়নিক, লবণ ও পেট্রোলিয়াম দ্রব্য উর্যাপাদনের শিল্প, যেগুলো অধিকতর পরিবেশদূষণ করে)।গ্রুপ-বি অঞ্চলে (নারায়ণগঞ্জ সদর, বন্দর, কদমরসুল, সোনারগাঁ, ডিএনডি) আছে দুই হাজার ১৩৫টি। এর মধ্যে ২০৯টি হালকা, এক হাজার ১৫৭টি সাধারণ, ৬১৬টি ভারী ও ১৫৩টি নক্সাস শিল্প।গ্রুপ-সি অঞ্চলে (কেন্দ্রীয় ঢাকা) আছে ১৭টি শিল্প, যার মধ্যে ১৫টি সাধারণ ও দুটি ভারী শিল্প। গ্রুপ-ই অঞ্চলে (সাভার, গাজীপুর, আমিনবাজার) আছে ২৯৪টি। এর মধ্যে তিনটি হালকা, ২১২টি সাধারণ, ৬২টি ভারী ও ১৭টি নক্সাস শিল্প।কেরানীগঞ্জে (গ্রুপ এ-র সম্প্রসারণ, পার্ট-ডি) আছে ১৪টি, যার মধ্যে ১২টি হালকা ও দুটি সাধারণ শিল্প। কেরানীগঞ্জে (গ্রুপ-বির সম্প্রসারণ, পার্ট-ডি) আছে ৪৭টি শিল্প, যার মধ্যে ১৭টি হালকা, ২৭টি সাধারণ ও তিনটি ভারী শিল্প।এ ছাড়া সাভার-আশুলিয়ায় (লোকেশন-১৫) আছে ৬৫টি, যার মধ্যে ৫৭টি সাধারণ ও আটটি ভারী শিল্প। কোনো নিয়ম-নীতি না মেনে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এগুলো স্থাপন করা হয়েছে।পর্যালোচনা কমিটির সুপারিশ সম্পর্কে জানতে চাইলে কমিটির আহ্বায়ক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ড্যাপে বন্যাপ্রবাহ এলাকা হিসেবে যেসব জায়গা দেখানো হয়েছে, সেখানে যদি জমি দখল করে কোনো স্থাপনা করা হয় কিংবা কোনোভাবে সরকারি অনুমোদন নিয়েও স্থাপনা গড়ে তোলা হয়, তাহলে কয়েক বছরের মধ্যে ঢাকা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। কমিটির বিবেচনা শুধুই ঢাকাকে বাঁচানোর মতো একটি ড্যাপ প্রণয়ন করা।ড্যাপের প্রেক্ষাপট: কয়েকজন নগর পরিকল্পনাবিদ বলেন, একটি মহানগর গড়ে তোলার জন্য কিছু পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা অপরিহার্য। তিনটি ধাপে এই পরিকল্পনা করা হয়। এক. কাঠামোগত পরিকল্পনা (স্ট্রাকচার প্ল্যান)। দুই. নগরায়ণ এলাকার পরিকল্পনা (আরবান এরিয়া প্ল্যান) এবং তিন. বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)।যুক্তরাজ্যের একটি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তায় ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) প্রণীত হয় ১৯৯৩-৯৫ সালে। এতে কাঠামোগত ও নগরায়ণ এলাকার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এরপর ওই পরিকল্পনা অনুযায়ী ড্যাপ প্রণয়ন করে সে অনুযায়ী নগর উন্নয়ন কার্যক্রম পরিচালিত হওয়ার কথা।১৯৯৭ সালে তর্যাকালীন আওয়ামী লীগ সরকার ডিএমডিপি অনুমোদন করে গেজেট প্রকাশ করে। কিন্তু ড্যাপ প্রণয়নের পদক্ষেপ তখন নেওয়া হয়নি। এ পদক্ষেপ নেওয়া হয় ২০০৪ সালে। ২০০৬ সালে এটি শেষ হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে মহানগর এলাকাকে চার ভাগে বিভক্ত করে চারটি আলাদা প্রতিষ্ঠানকে ড্যাপ প্রণয়নের কাজ দেওয়া হয়। কিন্তু তারা মোট ২০ খণ্ডে ড্যাপ দাখিল করে ২০০৭ সালে।রাজউক পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে এই ড্যাপের ওপর মতামত আহ্বান করে। কয়েক হাজার লোক মতামত দেয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও ড্যাপ নিয়ে সরকারি পর্যায়ে সভা-আলোচনা হয়। গত বছর জানুয়ারি মাসে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে আহ্বায়ক করে ছয় সদস্যের পর্যালোচনা কমিটি করা হয় ড্যাপ প্রতিবেদন চূড়ান্ত করার জন্য। কমিটির অন্য সদস্যরা হলেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান, বেলার প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, স্থপতি ইকবাল হাবিব ও ড্যাপের প্রকল্প পরিচালক।বিপরীত বক্তব্য: ড্যাপ সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী, জানতে চাইলে সরকারি দলের সাংসদ নসরুল হামিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটা নিয়ে রাজউককে জনপ্রতিনিধিদের সঙ্গে বসতে হবে। কোনো এলাকা বন্যাপ্রবাহ ঘোষণা দিলেই হবে না। সরকারকে অবশ্যই স্বচ্ছ হতে হবে। পর্যালোচনা কমিটির প্রতিবেদন আমাদের দেখানো হয়নি। কয়েকবার ডাকা হয়েছে। কিন্তু কখনো কোনো কাগজপত্র দেওয়া হয়নি। সভা ডেকে আপ্যায়ন করেই বিদায় দেওয়া হয়েছে।’রিহ্যাব সভাপতি হিসেবে তাঁর বক্তব্য জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘আমরা দেখতে চাই। বুঝতে চাই। তারপর সিদ্ধান্ত নিতে হবে। লুকোচুরি করে তো এটা করা ঠিক নয়।’অপরদিকে রাজউক চেয়ারম্যান নূরুল হুদা বলেন, ২০০৪ সালে ড্যাপ প্রণয়নের প্রক্রিয়া শুরু হওয়ায় তখনকার সাংসদেরা বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলেই বিষয়টি উপদেষ্টা পরিষদে উত্থাপিত হয়। তারাই প্রথম পর্যালোচনা কমিটি গঠন করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুনরায় সাংসদদের বিষয়টি অবহিত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সে জন্য আহূত প্রথম সভায় সংশ্লিষ্ট সাংসদেরা ড্যাপের পরিবর্তে রাজউকের অতীত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তখন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় যে সংশ্লিষ্ট সাংসদদের প্রত্যেককে আলাদাভাবে ডেকে তাঁর এলাকার বিষয়ে আলোচনা করা হবে। সেটা করাও হয়েছে এবং ৫৯০ বর্গমাইল এলাকার ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত প্রতিটি এলাকার সাংসদ এটা শুনেছেন। লিখিতভাবে মতামতও দিয়েছেন। নসরুল হামিদও দিয়েছেন।৩৭টি সুপারিশ: পর্যালোচনা কমিটি মোট ৩৭টি সুপারিশ করেছে। এর মধ্যে পূর্বোক্তগুলো ছাড়া ডিএমডিপির স্ট্রাকচার প্ল্যান প্রণয়নের আগেই গাজীপুর ও কেরানীগঞ্জ উপজেলা সদর প্রতিষ্ঠিত হওয়ায় এবং রাজউকের পূর্বাচল ও ঝিলমিল আবাসিক প্রকল্প (প্রথম পর্ব) অনুমোদন করায় ড্যাপে এগুলোর ভূমি ব্যবহার ‘ওভারলে’ (বহাল থাকবে) হিসেবে দেখাতে হবে বলে সুপারিশ করা হয়েছে। গাজীপুরে অবস্থিত ডুয়েট ও পল্লী বিদ্যুর্যা কার্যালয় সম্পর্কেও একই সুপারিশ করা হয়েছে। ডিএমডিপির প্রতিবেদন ও অন্যান্য মানচিত্রে কয়েকটি মৌজা প্রধান বন্যাপ্রবাহ এলাকা হিসেবে নির্দেশিত থাকলেও মুদ্রণজনিত ত্রুটির কারণে ওই মৌজাগুলো কৃষি ভূমি হিসেবে দেখানো হয়। এই ত্রুটি সংশোধন করে জরুরি ভিত্তিতে সঠিক মানচিত্র প্রতিস্থাপন করার কথাও বলেছে পর্যালোচনা কমিটি।আরও কয়েকটি উল্লেখযোগ্য সুপারিশ হচ্ছে: ড্যাপ মোতাবেক অননুমোদিত এলাকায় অবস্থিত এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক লাল ও কমলা শ্রেণীভুক্ত ভারী ও দূষণকারী শিল্পগুলো অননুমোদিত হিসেবে চিহ্নিত করতে হবে এবং তা নির্দিষ্ট শিল্প এলাকার জন্য চিহ্নিত অঞ্চলে স্থানান্তর করতে হবে।ঢাকা সিটি করপোরেশনসহ সব সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানের অধীনে যেসব পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রয়েছে, সেগুলো যথাযথ তালিকাভুক্ত করতে হবে। এসব স্থান অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকলে সেগুলো ড্যাপ পরিকল্পনায় অননুমোদিত দেখাতে হবে। ঢাকার ইস্টার্ন ফ্রিঞ্জ এলাকায় পাঁচটি খালের সংযোগস্থল যেখানে আছে, সেখানে রাখতে হবে।সম্ভাব্য স্থানে ড্যাপে উল্লিখিত মানদণ্ড অনুযায়ী পার্ক বা উন্মুক্ত স্থান রাখতে হবে। ঢাকা ওয়াসা কর্তৃক প্রস্তাবিত সংযোগ খাল, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের জায়গা ড্যাপে ওভারলে হিসেবে চিহ্নিত করতে হবে।