১৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত অভিযোগে বিডিআর সদর দপ্তর ও তার অধীন সব পরিদপ্তরের ৩৩৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ রোববার ১৬০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়েছেন আদালত। বাকিদের বিরুদ্ধে ২৬ অক্টোবর অভিযোগ পড়ে শুনানো হবে। পরে আসামিরা দোষী না-নির্দোষ তা জিজ্ঞাসা করা হবে। এ জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ গঠন প্রক্রিয়া শেষ হবে।আজ সকাল সাড়ে ১০টায় পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ বিদ্রোহীদের বিচারকাজ শুরু হয়ে দুই দফা বিরতি দিয়ে বেলা দুইটা ২০ মিনিটে শেষ হয়। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল খন্দকার ওবায়দুল হোসেন।এর আগে মামলাটি বিশেষ আদালত-৬-এ বিচারাধীন ছিল। বিডিআর আইনের পরিবর্তনের পর এটি বিশেষ আদালত-১০-এ আনা হয়।আদালতে প্রসিকিউটর মেজর মোকাইত মোহাম্মদ আলী বলেন, বিডিআরের সবচেয়ে বিশ্বস্ত, দক্ষ ও অনুগতদের সদর দপ্তরে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আসামিরা বিদ্রোহ দমন না করে বিদ্রোহে যোগ দেন। তিনি আসামিদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বিদ্রোহে অংশগ্রহণ, বিদ্রোহীদের প্রতিহত না করে বিদ্রোহে অংশ নেওয়া, অধীনস্থদের নিয়ন্ত্রণ না করা, সামরিক যান এপিসি নিয়ে পিলখানায় টহল দেওয়াসহ ১১টি অভিযোগ উত্থাপন করেন।