১৬১২টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
তৃতীয়বারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী মোট এক হাজার ৬১২টি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে।জানা যায়, গত ৩১ মে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এক হাজার ৪৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন। এর আগে ৭ মে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছিল। মন্ত্রিসভার বৈঠকে বিতর্ক উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তালিকাটি স্থগিত হয়ে যায়। এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিনের নেতৃত্বে ৩১ মে আরেকটি তালিকা প্রকাশ করা হয়। সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে আবারও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তৃতীয় দফা তালিকা তৈরির দায়িত্ব পান।গতকাল রাতে প্রকাশিত ওই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, উপদেষ্টার তালিকা থেকে বাদ গেছে ৬১টি প্রতিষ্ঠান; নতুনভাবে যুক্ত হয়েছে ১৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান।