১৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেলপথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেলপথ থেকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিতে সক্ষম হয় উদ্ধারকারী দল। সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধারকাজ শেষ হওয়ার পর সাড়ে ছয়টার দিকে ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) তোফাজ্জল হোসেন জানান।গতকাল দিবাগত একটার দিকে কুমিল্লার ময়নামতি এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাতে কনটেইনারবাহী ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে রওনা হয়। রাত পৌনে একটার দিকে কুমিল্লার ময়নামতি এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে কয়েক ঘণ্টা পর রেলের বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।এদিকে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে সকাল সাতটার ট্রেন সুবর্ণ এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে আসে। এরপর ট্রেনটি ফেনীতে অবস্থান নেয়। উদ্ধারকাজ শেষ হওয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়েছে বলে জানা গেছে।