১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাচন ১৭ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ মে বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই করা হবে ২২ মে শনিবার ও ২৩ মে রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ১ জুন মঙ্গলবার। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এসব তথ্য জানান। এর আগে গতকাল সিইসি সাংবাদিকদের জানিয়েছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সীমিত আকারে সেনাবাহিনী মোতায়েন করা হবে।