১৭ ডিসেম্বর আশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ডিসেম্বর শুক্রবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সব জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গতকাল দেশের কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে কাল মঙ্গলবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার থেকে মহররম মাস শুরু হবে।ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কর্মকর্তা হারুন অর রশিদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।