১৭ দিন পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৭ দিন বন্ধ থাকার পর জামালপুরে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) আজ শুক্রবার ভোরে সার উৎপাদন শুরু করা হয়েছে। জেলার সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত কারখানাটিতে গ্যাসের চাপ কমে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।সার কারখানা সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর ভোর থেকে গ্যাসের চাপ কমে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারানোর পর আজ শুক্রবার ফের উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের চাপ ৮০০ পিএসআইজি থাকার কথা থাকলেও তা ২৩০-এ নেমে আসে। ফলে প্রতিদিন এক হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা থাকলেও তা ৪৫০ মেট্রিক টনে নেমে আসে।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসানুজ্জামান আজ প্রথম আলোকে জানান, গ্যাসের চাপ ঠিক না থাকলে কারখানায় বড় ধরনের ক্ষতি হতে পারে এবং উৎপাদনও ফের বন্ধ হয়ে যেতে পারে।