১৭ নভেম্বর ঈদুল আজহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিলহজ মাসের চাঁদ আজ রোববার দেখা গেছে। কাল সোমবার ১ জিলহজ। সেই হিসাবে ১৭ নভেম্বর (বুধবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া। সভায় ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো. সালাহউদ্দিনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনবি।