১৭ নভেম্বর পবিত্র ঈদুল আজহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ নভেম্বর বুধবার দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বাসস ও ইউএনবির। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী এম শাহজাহান মিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, প্রধান তথ্য অফিসার হারুন উর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।