১৭ ফেব্রুয়ারি ঢাকায় আধা বেলা সরকারি ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগরে আধা বেলা সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অফিস হবে। তবে ওই দিন মহানগরের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে।আজ সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ জানান, ওই দিন দুপুর দুইটার পর ছুটি ঘোষণা করা হয়েছে।