১৭ স্কুল-কলেজ নির্মাণে ভূমি বরাদ্দ আগামী মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ১৭টি নতুন স্কুল-কলেজ নির্মাণের জন্য আগামী মাসে শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে ভূমি বরাদ্দ দেওয়া হবে। আজ ভূমি মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহূত জমিতে এই ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। ভূমি বরাদ্দ পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় এসব স্কুল ও কলেজ নির্মাণের কাজ শুরু করবে। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ভূমি বরাদ্দের বিষয়ে কোনো মন্ত্রণালয়ই আপত্তি জানায়নি। ভূমি সচিব আতাহারুল ইসলাম বলেন, আমরা এরই মধ্যে এই স্কুল-কলেজ নির্মাণের জন্য ৯টি স্থান চিহ্নিত করেছি। এ মাসের শেষে আরেকটি সভা করে পুরো বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহূত জমি ছাড়াও ব্যক্তি মালিকানাধীন কিছু জমিও নেওয়া হবে। এ কারণে ভূমি বরাদ্দ দিতে কিছু সময় বেশি লাগতে পারে।জনসংখ্যা বাড়ার পাশাপাশি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা না বাড়ায় সরকার রাজধানীতে এই স্কুল-কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে।