১৮ আরোহী নিয়ে সুমাত্রায় বিমান বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ১৮ জন আরোহীকে নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। যাত্রীদের ভাগ্যে কী হয়েছে, তা এখনো জানা যায়নি।বিমানটিতে ১৫ জন যাত্রী ও তিনজন বিমানকর্মী ছিলেন। বিমানটি উত্তর সুমাত্রার মেদান শহর থেকে পার্শ্ববর্তী আচেহ প্রদেশে যাচ্ছিল।জানা গেছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা ১৮ মিনিটে বিমানটি যাত্রা শুরু করে। আচেহ প্রদেশে অবতরণের কথা ছিল আটটায়। এর মাঝামাঝি কোনো এক সময় বাহরোক পবর্তের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল বিমানটিকে খুঁজে বের করার চেষ্টা করছে।