১৮ জুলাই এইচএসসির ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ১৮ জুলাই প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ফাহিমা খাতুন প্রথম আলো ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল হস্তান্তর করা হবে। এরপরই সারা দেশে একসঙ্গে ফল প্রকাশ করা হবে।