১৮ জোটের ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকসহ ১৮ দলীয় জোটের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পল্টন থানায় করা দ্রুত বিচার আইনের মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ রোববার বিকেলে এ অভিযোগপত্র দাখিল করা হয়েছে।১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি হয়। এরপর পুলিশ ওই কার্যালয়ে অভিযান চালিয়ে মির্জা ফখরুলসহ ১৫৭ জনকে আটক করে। ১২ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে ওই দিন পুলিশ পল্টন থানায় দুটি মামলা করে। গত ২০ মার্চ দ্রুত বিচার আইনের মামলায় ১৫১ নেতা-কর্মীকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।