১৮ থেকে ২০ জানুয়ারি শিশু জরিপ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বছরের ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ছয় থেকে ১০ বছর বয়সী শিশুদের গণনার লক্ষ্যে একটি শিশু জরিপ পরিচালনা করবে। শিশুদের একটি তথ্যভান্ডার গড়ে তোলার লক্ষ্যে এ কাজ করা হবে। প্রতিটি এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ জরিপ পরিচালনা করবেন। ঝরে পড়া শিশুদের আবার স্কুলে ফিরিয়ে আনা ও ২০১০ সালের মধ্যে সব শিশুকে স্কুলে নিয়ে আসার লক্ষ্যে সরকার এ জরিপ চালাবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম সহিদ খান আজ শনিবার বিকেলে প্রথম আলোকে এ কথা জানান। তিনি আরও জানান, জানুয়ারিতেই আগের মতো প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের আবারও টিফিন দেওয়া হবে।