১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক বিকেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। আজ রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।বিএনপির পক্ষ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, পরবর্তী কর্মসূচি ঠিক করতে ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক ডাকা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ বিকেল চারটায় বৈঠক শুরু হবে।