১৮ দলের সমাবেশ হতে পারে বিএনপি কার্যালয়ের সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে ৪ মে সমাবেশ করার অনুমতি পেতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এই সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন জোট নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।সমাবেশ করার জন্য দুটি জায়গার যেকোনো একটিতে অনুমতি দিতে জোটের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়। বিএনপি মতিঝিলের শাপলা চত্বর অথবা নয়াপল্টনের নাইটিংগেল মোড়ে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। তবে এই দুটি স্থানের একটিতেও সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের এক বৈঠক শেষে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশ করার স্থান নির্ধারণ করা হয়। ওই স্থানেই সমাবেশের জন্য বিএনপিকে বলা হতে পারে বলে জানা গেছে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু দুপুরে জানান, তাঁরা শাপলা চত্বর বা নাইটিংগেল মোড়, এ দুটি স্থানের যে কোনো একটিতে সমাবেশ করার অনুমতি চেয়েছেন।