১৮ বছরে ছবি মুক্তি পেয়েছে ৭৬৫টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র—অংক ও চম্পা রানীর আখড়া। ছবি দুটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো অনেক দিন ধরে অভিনয় করছেন।সম্প্রতি আমার অভিনয়জীবনের ১৮ বছর পূর্ণ হলো। ছবি মুক্তি পেয়েছে ৭৬৫টি।আপনার অভিনীত ছবির সংখ্যা তো অনেক। মনে রাখার মতো কয়েকটি ছবির নাম বলুন।প্রিয়া আমার প্রিয়া, একবার বলো ভালোবাসি। প্রিয়া আমার প্রিয়া ছবিতে আমি ইতিবাচক চরিত্রে কাজ করেছি। বেদের মেয়ে জোছনার পর এই ছবিটি এখন পর্যন্ত ব্যবসায়িকভাবে সফল হিসেবে জায়গা করে নিয়েছে। এ সপ্তাহে মুক্তি পেয়েছে ‘অংক’ ও ‘চম্পা রানীর আখড়া’ ছবি দুটি। চম্পা রানীর আখড়া অনেক আগের ছবি। প্রায় পাঁচ বছর আগে কাজ করেছিলাম। অংকটাতেও বছর দেড়েক আগে কাজ শুরু করেছিলাম। দুটি ছবির গল্প দুই ধরনের। দুটিতেই আমি খলচরিত্রে কাজ করেছি।ছবি দুটি মুক্তির পর ব্যবসায়িক ফল খুব বেশি ইতিবাচক বলে শোনা যায়নি। তাহলে কি আমরা বলব যে সিনেমায় মন্দা কাটছে না?এ কথা ঠিক যে প্রত্যাশা অনুযায়ী আমরা ব্যবসায়িক ফল পাইনি। যেমন, গত ঈদে আমরা বলছি যে পাঁচটি ছবিই ব্যবসা করেছে। কিন্তু ঈদের মতো প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। ফলে একটা হতাশা তৈরি হয়েছে। আবার সামনে যখন শাকিব খান অভিনীত একটি ছবি ব্যবসায়িক সাফল্য পাবে, তখন কিন্তু আমদের সিনেমার বাজার ঘুরে দাঁড়াবে। আমি জানি, শাকিব খানের পক্ষে সেটা সম্ভব। চলচ্চিত্র শিল্পী সমিতিতে আপনারা নতুন নেতৃত্বে এসেছেন। এখন পর্যন্ত কী কী পরিবর্তন এনেছেন?আমরা আমাদের শিল্পীদের জন্য ২৫ লাখ টাকার একটি তহবিল করেছি। গত ঈদে শাকিব, মৌসুমী ও আমি ৫০ হাজার টাকা করে দিয়ে এবং বাইরে থেকে আরও কিছু টাকা নিয়ে দুস্থ শিল্পীদের ঈদ-ভাতা দিয়েছি। আমাদের সমিতির অফিস বড় করছি। এর বাইরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, সেগুলো প্রক্রিয়াধীন আছে।