১৮ মে আমার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক দক্ষিণায়নে দিন। শওকত আলীর উপন্যাস থেকে চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। অভিনয় করছেন তাহসিন। কথা হলো তাঁর সঙ্গে।‘দক্ষিণায়নে দিন’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।একটা অভিজ্ঞতার কথা বলব—নাটকের বিয়ে মানেই শুটিংয়ের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই। কিন্তু এ নাটকে শিমু আপুর (সুমাইয়া শিমু) গায়েহলুদ থেকে শুরু করে বিয়ের যে অনুষ্ঠান হয়েছিল, তা দেখে মনেই হয়নি শুটিং করছি। এত বাস্তব, ভাবাই যায় না। আরেকটা কথা, আমি এখন আর এ নাটকে কাজ করতে পারছি না।কেন?১৮ মে আমার বিয়ে। বর ওয়াহিদ আনাম। পরিচালনা করছেন। তাঁর পরিচালনায় এর আগে আমি ধারাবাহিক নাটক ভার্সিটি ও টেলিছবি কিনারাতে অভিনয় করেছি। আমাদের পরিচয় খুব বেশি দিনের নয়। তবে বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবেই হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ের পর আপাতত আর অভিনয় করব না। আগে পড়াশোনা শেষ করব। আমি ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়ছি। অভিনয়ের প্রতি কোনো অভিমান?মোটেই না। এটা আমার খুব পছন্দের জায়গা। এ মাধ্যমের সবাইকে দারুণ ভালো লাগে। সংসার শুরু করছি। পাশাপাশি পড়াশোনা। সব কাজ একসঙ্গে হয় না। তাই যেসব নাটকে কাজ করেছি, সব কটির পরিচালকের সঙ্গে আলোচনা করে কাজ শেষ করে দিয়েছি। যাতে কারও কোনো অসুবিধা না হয়।বিয়ের অনুষ্ঠান কোথায় হবে?ঢাকায়। আর বউভাত হবে ২১ মে বরিশালে।