১৮২ বিধায়কের ১৩৪ জন কোটিপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে জয়ী ১৮২ জন বিধায়কের মধ্যে ১৩৪ জন কোটিপতি। এক সমীক্ষায় এই তথ্য পাওয়ার কথা দাবি করা হয়েছে।সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে গুজরাট রাজ্যের ১৮২টি আসনের মধ্যে বিজেপি ১১৫টি ও কংগ্রেস ৬১টি আসনে জয়ী হয়েছে। ন্যাশনাল ইলেকশন ওয়াচের এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা যায়, বিধানসভার নির্বাচিত আইনপ্রণেতাদের মধ্যে ৭৪ শতাংশ কোটিপতি। ২০০৭ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে এই হার ছিল ৩১ শতাংশ। সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালের তুলনায় বিজেপি বিধায়কদের সম্পত্তি বেড়েছে ১৭৭ শতাংশ। কংগ্রেসের বিধায়কদের সম্পত্তি বেড়েছে ৪১২ শতাংশ।সমীক্ষায় আরও বলা হয়, বিধানসভার নবনির্বাচিত ১৮২ জন বিধায়কের মধ্যে ৫৭ জনের বিরুদ্ধে ফৌজদারি ও একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। ২০০৭ সালের তুলনায় এই ‘অপরাধী’ বিধায়কের সংখ্যা বেড়েছে পাঁচ শতাংশ। আজ বুধবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদি। তিনি এ নিয়ে পর পর চারবার এই পদে নির্বাচিত হলেন।