১৯ ঘণ্টার মধ্যেই ঢাকা-আগরতলা সড়ক আবার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান চলাচল শুরু হওয়ার ১৯ ঘণ্টার মধ্যেই ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক আবারও বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত একটায় সড়কের মোগড়া এলাকার হাওড়া সেতুতে ওঠার রাস্তায় পণ্যবোঝাই ট্রাকের চাকা দেবে সড়কটি বন্ধ হয়ে যায়। এতে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ সড়কের দক্ষিণ পাশে রপ্তানি পণ্যবোঝাই শতাধিক ট্রাক আটকে আছে।ট্রাকচালক বশির উল্লাহ (৪২) বলেন, সেতুর ওপর সেতু (বেইলি) স্থাপন করায় সড়ক থেকে সেতুটি উঁচু হয়। দুই পাশে বালি ও ইটের খোয়া দিয়ে রাস্তাও উঁচু করা হয়। কিন্তু চলাচলের উপযোগী না করেই রাস্তায় যান চলাচল শুরু করায় সেখানে পণ্যবোঝাই ট্রাকের চাকা দেবে যায়।এর আগে এ সড়কের ক্ষতিগ্রস্ত হাওড়া সেতুর ওপর বেইলি সেতু স্থাপনকাজের জন্য ১৫ জানুয়ারি শুক্রবার থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ২১ জানুয়ারি শুক্রবার সকাল ছয়টায় সড়কটি খুলে দিলে যান চলাচল শুরু হয়।