১৯ জিম্মিকে উদ্ধার করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরীয় বদ্বীপ এলাকায় সক্রিয় মেন্দ জঙ্গিদের কাছ থেকে দেশি-বিদেশি ১৯ জিম্মিকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে দুজন মার্কিন, দুজন ফরাসি, দুজন ইন্দোনেশীয়, একজন কানাডীয় ও বাকি ১২ জন নাইজেরীয় বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।স্থল, জল ও আকাশপথে ত্রিমুখী আক্রমণের মাধ্যমে জঙ্গিদের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করা হয়। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, উদ্ধার অভিযানটি ছিল শান্তিপূর্ণ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিতভাবে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।৮ নভেম্বর নাইজেরীয় বদ্বীপ এলাকায় সক্রিয় মেন্দ জঙ্গিরা লন্ডনভিত্তিক একটি তেলবাহী জাহাজ থেকে সাত বিদেশি নাগরিকে অপহরণ ও জিম্মি করে। উদ্ধার অভিযান সফল হওয়ায় কানাডা ও ফ্রান্স নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে।