১৯তম প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের তৃতীয় জ্যেষ্ঠ বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৫/১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ বিষয়ে জারি করা হয়। ৩০ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে। বর্তমান প্রধান বিচারপতি ওই দিন অবসরে যাবেন।১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুরের রাজৈর থানায় বিচারপতি খায়রুল হক জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তভর্ুক্ত হন।১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০০ সালের ২৬ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন তিনি। ২০০৯ সালের ১৬ জুলাই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।হাইকোর্ট বিভাগে থাকাকালে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন। এ ছাড়া ঢাকার চার নদী রক্ষা, স্বাধীনতার ঘোষকসহ উলেখযোগ্য মামলার রায় দিয়েছেন।