১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ৫ মুক্তিযোদ্ধাকে সনদ প্রদান
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই ছেলেসহ পাঁচজন মুক্তিযোদ্ধাকে সনদ দিয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সনদ প্রদান করা হয়।সনদপ্রাপ্তরা হলেন—শহীদ ক্যাপ্টেন (অব.) শেখ কামাল উদ্দিন, শহীদ লে. শেখ জামাল উদ্দিন, শহীদ শেখ আবু নাসের, শহীদ আবদুর রব শেরনিয়াবত ও শহীদ শেখ ফজলুল হক মনি। একটি বেসরকারি টিভি চ্যানেল সূত্রে এ তথ্য জানা গেছে।সনদ প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা সাক্ষাত্ করেন। প্রধানমন্ত্রী তাঁদের স্বাগত জানিয়ে সঠিকভাবে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল পরিচালনা ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান।