২ ও ৩ মার্চ স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ২ ও ৩ মার্চ সাধারণ দর্শনার্থীরা সেখানে প্রবেশ করতে পারবেন না। আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগামী ৩ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁর আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য ২ ও ৩ মার্চ সেখানে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না।