২ ছিনতাইকারী গণপিটুনির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের লাভলেইন এলাকায় আজ রোববার দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। তবে আরও দুই ছিনতাইকারী ওই ব্যবসায়ীর সাড়ে ৪৭ হাজার টাকা ছিনিয়ে পালি গেছে।ছিনতাইকারীদের বন্দুকের বাটের আঘাতে ব্যবসায়ী প্রণবেশ ধরের (৫০) মাথা ফেটে গেছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। গণপিটুনিতে আহত ছিনতাইকারীরা হলেন উজ্জ্বল (৩০) ও মিনহাজ (২৮)।পুলিশ সূত্রে জানা গেছে, নগরের ভিআইপি টাওয়ারে প্রণবেশ ধরের অপূর্ব জুয়েলার্স নামে একটি দোকান রয়েছে। বেলা দেড়টার দিকে ওই ব্যবসায়ী হাজারি গলি থেকে একটি রিকশায় করে ভিআইপি টাওয়ারে ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে হাজারি গলিতে মেরামত করতে দেওয়া কিছু স্বর্ণের গয়না ও নগদ টাকা ছিল।নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মনজুর মোরশেদ জানান, লাভলেইন এলাকায় তাঁর রিকশাটি পৌঁছালে একটি মোটরসাইকেল ও অটোরিকশা সামনে এসে বাধা দেয়। এ সময় তিন যুবক প্রণবেশের কাছ থেকে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টার করে টাকা নিতে পারলেও স্বর্ণ নিতে পারেনি। তাঁরা প্রণবেশের মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করেন। এতে মাথা তাঁর ফেটে যায়।ব্যবসায়ীর চিত্কারে আশপাশের লোকজন এসে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। পরে পুলিশ জনতার রোষানল থেকে দুই ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।