২ নভেম্বর থেকে বিআরটিসির বিশেষ ঈদ সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ২ নভেম্বর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বিশেষ পরিবহন সেবা চালু করতে যাচ্ছে। ঈদের সময় মানুষের বাড়ি ফেরার জন্য পরিবহন সুবিধা দিতে এই সার্ভিস চালু করা হচ্ছে। আজ মঙ্গলবার বিআরটিসির উপমহাব্যবস্থাপক (অপারেশন) কাজী শফিক উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।বিআরটিসি জানায়, ঈদ উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে তাদের ২০০টি বাস চালু থাকবে। ২ নভেম্বর থেকে শুরু হয়ে ঈদের পরবর্তী তিন এ বিশেষ সার্ভিস চালু থাকবে।