২ মে হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ মে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সাভারে ভবন ধসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ও সরকারের ব্যর্থতার প্রতিবাদের এ হরতাল ডাকা হয়েছে।আজ শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান।বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মওদুদ আহমেদ বলেন, সাভারের রানা প্লাজা ধসে পড়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে ৩০ এপ্রিল শোক দিবস পালন করবে ১৮ দলীয় জোট। ওই দিন শোক র্যালিও বের করবে তারা।৪ মে ঢাকায় একটি জনসভা করবে ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোট নেতাদের এক বৈঠক হয়।কাল খালেদার সঙ্গে মজীনার সাক্ষাত্বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা আগামীকাল রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কাল সন্ধ্যা ৬টার দিকে এ বৈঠক হবে বলে।