২০ ঘণ্টা পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের ডাকা ধর্মঘটে গতকাল সন্ধ্যা সাতটা থেকে আজ সোমবার বিকেল তিনটা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। বন্দরের পরিচালক শ্যাম কিশোর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে পরিচালক জানিয়েছিলেন, গতকাল সন্ধ্যায় বন্দরের গুদাম কর্মচারীদের সঙ্গে সিঅ্যান্ডএফ কর্মচারীদের সংঘর্ষ হয়। এর পর থেকে কর্মচারীরা কাজ বন্ধ করে দেন।সিঅ্যান্ডএফ কর্মচারীরা অভিযোগ করেছিলেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, কাজে যোগ দিলে পুলিশ তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে।