২০ মে খালেদার নেতৃত্বে গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেনি। পুরোনো কর্মসূচিই বহাল রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮ দলীয় জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষে রাতে এই বৈঠক হয়।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০ মে রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশে গণ-অনশন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ২৩ মে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান এবং ২৭ মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে ১৮ দলীয় জোট। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান।বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, গণঅনশনের জন্য রাজধানীতে তিনটি স্থানের অনুমতি চাওয়া হয়েছে। কোথাও না পেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হবে। নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলয়াস আলীকে ফেরত, ১৮ দলীয় জোটের নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।