২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে নাফ নদ থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট আবদুল্ল¬াহ আল মামুন প্রথম আলো ডটকমকে বলেন, চোরাচালান ও রোহিঙ্গা প্রতিরোধে নাফ নদের বাংলাদেশ অংশে নিয়মিত টহল দেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল রাতে টহল দেওয়ার সময় নাফ নদের সাবরাং পয়েন্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে থাকা একটি নৌকাকে সন্দেহ হয় শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের সদস্যদের। নৌকাটিকে থামার সংকেত দেওয়া হলেও নৌকায় থাকা লোকজন মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময় পানিতে ভাসমান পলিথিন মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। সেখান থেকে ৯৯টি প্যাকেটে (প্রতিটিতে ২০০ করে) ১৯ হাজার ৮১০ ইয়াবা বড়ি পাওয়া যায়। এসব বড়ির আনুমানিক দাম ৬০ লাখ টাকা। এ ব্যাপারে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।