২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরের মধ্যে দুই হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে বিবিসি। এর মধ্য দিয়ে তারা ২০ শতাংশ খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০১৭ সালের মধ্যে এসব কর্মী ছাঁটাই ও অনুষ্ঠানসূচিতে বড় পরিবর্তন আনার কথা ঘোষণা দিয়েছেন বিবিসির ডিরেক্টর জেনারেল মার্ক থমসন।নতুন পরিকল্পনা অনুযায়ী বিবিসি কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আরও এক হাজার কর্মী লন্ডন থেকে সালফোর্ড শহরে স্থানান্তর করা হবে। মার্ক থমসন জানান, বিবিসি থ্রি-কে ২০১৬-এর মধ্যে সালফোর্ডে স্থানান্তর করা হবে। ছাঁটাই করা কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে আবারও নিয়োগ করা হবে। তবে গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো কর্মী চাকরি হারাবেন না। এ ছাড়া স্পোর্টস খাতের বাজেট ১৫ শতাংশ কমানো হবে। বিবিসি ২-এর দিনের অনুষ্ঠানের খরচ কমিয়ে তা আন্তর্জাতিক সংবাদ ও ‘হার্ড টক’-এর মতো আলোচনা অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে ব্যয় করা হবে।