২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার তথ্য বিচার বিভাগীয় কমিশনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনার তথ্যপ্রমাণ বিচার বিভাগীয় কমিশনের কাছে জমা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার সংগঠনের নেতারা কমিশনের সভাপতি সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে এসব তথ্য দেন।ঐক্য পরিষদের প্রতিনিধিদলে ছিলেন রানা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী ও নির্মল চ্যাটার্জি। কমিশনের সদস্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মীর শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।২০০১ সালে নির্বাচনের পর দেশে ব্যাপকভাবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে।