দেশে আজ বড় দুঃসংবাদ। নারী নির্যাতনের রকম এবং সংখ্যা বেড়ে গেছে। নির্যাতিত নারীদের পাশে আজ পুরুষেরাও সমবেত হয়ছেন।মুহাম্মদ হাবিবুর রহমানসাবেক প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারএসিড নিক্ষেপ সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। আইন প্রয়োগকারী সংস্থার গাফিলতিতে অপরাধী পার পেয়ে যায়। ফজলে হাসান আবেদচেয়ারম্যান, ব্র্যাকপুরুষেরা এসিড দিয়ে শুধু একটি মেয়েকে শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও পুড়িয়ে দেয়। যারা এসিড ছোড়ে, তারা অসুস্থ। তারা এসিড ছোড়াকে বীরত্ব মনে করে। সামাজিকভাবে এদের বয়কট করতে হবে। সিরাজুল ইসলাম চৌধুরীশিক্ষাবিদআমরা সবাই আজ লজ্জায় অবনত। যেসব পুরুষ এসিড ছোড়ে, তারা পুরুষ বটে, তবে কাপুরুষ।মোস্তফা জামান আব্বাসীসাবেক মহাপরিচালক শিল্পকলা একাডেমীএসিড নিক্ষেপকারীদের চিড়িয়াখানার প্রাণীর মতো আলাদা খাঁচায় বন্দী করে রাখা হবে, যাতে সবাই গিয়ে তাদের ঘৃণা জানাতে পারেন।রামেন্দু মজুমদার অভিনেতাএসিডদগ্ধদের ঝলসে যাওয়া মুখ আমরা দেখি। কিন্তু যারা এসিড ছুড়ে মারে, তারা কোথায় থাকে, কোথায় যায়, সে খবর আমরা পাই না। এসিডদগ্ধ লোকের চেহারা কি সহ্য করা যায়!রাজ্জাক অভিনেতা