২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখুন। তালিকাটি দেখুন।পদক-পরিসংখ্যানটা একটু পরখ করে ফেলুন।নিজের বিবেকবোধ জাগ্রত করে ভেদ-বুদ্ধি বিচার করে নিজেকেই বরং সবার আগে জিজ্ঞেস করে জবাবটা শুনে নিন।আমাদের ১৫-১৬ কোটি মানুষের দেশটিতে ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক খ্যাতিচিত্রটি এশীয় মানদণ্ডে কীভাবে ছায়া ফেলে আছে! সমালোচনার ছুরি-কাঁচি নিয়ে বসার কোনো প্রয়োজন নেই। চোখটা একটু গোল করলেই কপালে উঠে যাবে।হালে সংযোজিত ক্রিকেটের পুরুষ বিভাগে একটি স্বর্ণ, মহিলা বিভাগে একটি রৌপ্য এবং কাবাডির মহিলা বিভাগে একটি ব্রোঞ্জ—ব্যস্, এ নিয়েই আমাদের উল্লম্ফন, মাতামাতি আর আতিশয্যের সীমানা টেকনাফ থেকে তেঁতুলিয়ার মাটিতে সে কি আনন্দের ভূমিকম্প! ১০ মাত্রার রিখটার স্কেলের ঝাঁকুনি চলছে। যেন অর্জুনের নিক্ষিপ্ত বাণে দ্রৌপদীলাভের ইতিহাস-বন্দনা। ক্রিকেট তুনে কামাল কিয়া ভাই, হো হো ক্রিকেট তুনে কামাল কিয়া ভাই! সন্দেহ নেই, ক্রিকেটই কিছু একটা করেছে। এখানে প্রতিপক্ষ দলগুলোর কার্যক্ষমতা, দল গঠনের সমস্যা ও সীমাবদ্ধতা, ঘটনাচক্রের গল্প ইত্যাদি কোনো কিছুর ধানাই-পানাই অচল, অসার। গ্রাহ্যতা-বহির্ভূত। বাস্তবতার কঠিন বিচার আদালত অবমাননার শামিল। ক্রিকেট-সোনা, ক্রিকেট-রুপার এই রূপসনাতন বীরত্ব ভাঙিয়ে যারা কিছু করে-কেটে খেতে চায়, খাক না! ‘মাথার ওপর খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাকনা’, এমনি করেই যায় যদি দিন...না, এভাবে দিন যেতে পারে না। যাওয়া উচিতও নয়।৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।১৬ কোটি মানব প্রজাতির বাংলাদেশ।৩০ লাখ শহীদের বাংলাদেশ। রক্ত-বারুদে গড়াগড়ি খাওয়া, দুই লাখ মা-বোনের সম্ভ্রম খোয়ানোর বাংলাদেশ। দেশটির হায়াত আজ অবধি ৩৯ বছর। এটাকে কোনো অবস্থায়ই শিশুরাষ্ট্র বলা যায় না। ২০১০ সালের অন্তিমলগ্নে এসে আমাদের জবাবদিহিমূলক উক্তিটি এভাবেই করতে হয়:আমরা কোনো ক্ষেত্রেই দেশকে কিছু দিতে পারিনি। আমাদের রক্ত, সূর্যখচিত পতাকার বৃত্তটির মতো লাল হলেও সেখানে লৌহকণিকা নেই। উত্তাপ নেই, জেদ কিংবা জাত্যভিমান—কিচ্ছু নেই। আমরা জন্মেছি দলে দলে মৃত্যুর জন্য, জীবনের জন্য নয়। আমাদের জন্মগ্রহণ চন্দ্রগ্রহণের মতো নয়। বলয়গ্রাসে নিশ্চিহ্ন হওয়ার জন্য।ভূগোলের বিদ্যাবুদ্ধি যত কমই থাক, এটা সর্বাংশে সত্য যে তাইপে, ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, উত্তর কোরিয়া, সৌদি আরব, বাহরাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, ফিলিপাইন, পাকিস্তান, মঙ্গোলিয়া, মিয়ানমার, জর্দান, ভিয়েতনাম ইত্যাদি যেকোনো দেশের জনসংখ্যা আমাদের চেয়ে ঢের কম। কোনো কোনো দেশের জনসংখ্যা তো আমাদের পাঁচ ভাগের এক ভাগ। কিন্তু পদকপ্রাপ্তির চেহারাচিত্রটিতে চোখ রাখুন। কী বলবেন?বুক বেঁধে দাঁড়ানোর বুনো সাহস, আছে কি?তার মধ্যে বেঁচে থাকা ১৬ কোটি মানুষের জাতিস্মর-চিন্তা, আছে কি?কী বলবেন?বিশ্বাস ভেঙেছ তোমরা, অবিশ্বাসীর দল। তাই জন্মের পর তোমরা জীবনটাই দেখনি! শুধু বয়স্ক হওয়া ছাড়া তোমাদের ‘বড় হওয়া’র কোনো বাসনা নেই। দুর্ঘটনা ছাড়া তোমাদের কোনো ‘ঘটনা’ নেই। পায়ে পায়ে বেদনার ঘুঙুর বাজানো ছাড়া অধঃপাত ছাড়া, তোমরা কোনো উৎসব দেখনি।আমাদের সংঘশালায় আজ তাই স্বেচ্ছাচারের পাপ। আমাদের দিন কাটে আজ অস্থিরতার ঘোড়ারোগে, ভ্রষ্ট বয়ঃসন্ধিক্ষণে আমাদের নাগালে আজ কোনো অক্লান্ত পরিশ্রমী খেলোয়াড়-শিশু (নাকি শিশু-খেলোয়াড়) নেই।টাকা যাচ্ছে খোলামকুচির রহস্যময় পকেটে!১৬ কোটি মানুষের দেশে আমপাতা, জামপাতা খেলা। শুধু ব্যাট-বল-বাউন্ডারির শব্দ-দৃশ্য সাজিয়ে ইএসপিএনস্টারডটকমে আর কেউ ফণা তুলতে পারেনি। পারেও না। দেখুন না, পদক তালিকাটি? মগজে আগুন জ্বলে! ২০১০-এর বেলা শেষে কেবলই অবেলার গান:‘নয়নের জল গভীর গহনে আছে হূদয়ের স্তরে...’