২০১০-১১ অর্থবছরের বাজেট কাল পাস হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের বাজেটের ওপর শেষ দিনের সাধারণ আলোচনা আজ মঙ্গলবার সকালে আবার শুরু হয়েছে। আলোচনার শেষ দিনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোটের সিনিয়র নেতারা বক্তৃতা করবেন। এরপর রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেটের ওপর তাঁর সমাপনী বক্তব্য শেষে অর্থ বিল-২০১০ পাস হবে। এরপর কাল বুধবার সংসদে আগামী অর্থবছরের বাজেট পাস হবে। গত ১০ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। আজ সকাল সোয়া ১১টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অলি আহমেদ পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০১০ সম্পর্কে কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর বাজেট আলোচনা শুরু হয়েছে।