২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণা ১০ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১০ জুন সংসদে উপস্থাপন করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ মঙ্গলবার দুপুরে মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) বাইরে থাকা মন্ত্রণালয়গুলোর সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।অর্থমন্ত্রী জানান, ৩২টি মন্ত্রণালয় এখন এমটিবিএফের আওতায় রয়েছে। আর সংসদ সচিবালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়া আরও ১২টি মন্ত্রণালয় এমটিবিএফের বাইরে রয়েছে। আগামী বছর থেকে সব এমটিবিএফের আওতায় থাকবে এবং সব মন্ত্রণালয়কেই পাঁচ বছর মেয়াদি বাজেট পরিকল্পনা করতে হবে।বাজেট পরিকল্পনা, বাজেট বাস্তবায়ন, বাজেটের দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।