২০১০-১১ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট পাসের প্রক্রিয়া আজ বুধবার বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদে শুরু হয়েছে। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে বাজেট পাসের জন্য মন্ত্রণালয়ভিত্তিক মঞ্জুরি দাবি এবং দায়যুক্ত ব্যয়-সম্পর্কিত নির্দিষ্টকরণ প্রস্তাবের ওপর দাবিনামা পূরণের কাজ চলে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের বেশির ভাগ সদস্য বাজেট পাসের প্রক্রিয়ায় অংশ নিতে সংসদে রয়েছেন। তবে বিরোধী দল বিএনপির সদস্যরা আজও সংসদে ফেরেনি।আজ বিকেলের মধ্যেই আগামী অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট পাস হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।কাল বৃহস্পতিবার থেকে এ নতুন অর্থবছর শুরু হবে।