২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ গতকাল মঙ্গলবার রাত থেকে কাল বৃহস্পতিবার ১২টা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার মোট পরীক্ষার্থী চার হাজার ৩৪৯ জন। ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তির জন্য এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার তারিখ ও সময় কাল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা। এর অতিরিক্ত ‘খ’ গ্রুপের (স্থাপত্য বিভাগের জন্য) মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা হবে একই দিন বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটায়। মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা ১১ নভেম্বর প্রকাশিত করা হবে। প্রসঙ্গত, পুরকৌশল বিভাগে ১৩০টি, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে ১২০টি, তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ১৩০টি, যন্ত্রকৌশল বিভাগে ১৩০টি, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি, স্থাপত্য বিভাগে ৩০টি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৩০টিসহ মোট ৬০০টি আসন আছে। এ ছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।