২০১১ সালের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের মধ্যে দেশের লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। এ জন্য স্বল্প সময়ে বাস্তবায়ন করা যায়, এমন এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কুইক রেন্টাল বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে পুরোনো বিদ্যুত্ কেন্দ্রগুলো সংস্কারের কাজ চলছে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে মানিকগঞ্জের সাংসদ জাহিদ মালেকের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক এ তথ্য জানান। দেশে বর্তমানে বিদ্যুতের ঘাটতি গড়ে এক হাজার থেকে এক হাজার ২০০ মেগাওয়াট বলে মন্ত্রী জানান।এর আগে বিকেল সোয়া চারটায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। আজ বৃহস্পতিবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শুরুতে প্রশ্নোত্তরপর্ব শেষে পারিবারিক (নির্যাতন প্রতিরোধ, সুরক্ষা ও ক্ষতিপূরণ) বিল-২০১০সহ তিনটি বিল সংসদে উপস্থাপিত হবে।