২০১২ থেকে এইচএসসির বাংলায় সৃজনশীল প্রশ্ন
আগামী ২০১২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বাংলা প্রথমপত্র বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্নে ৬০ এবং বহু নির্বাচনী প্রশ্নে ৪০ নম্বর নির্ধারণ থাকবে।আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, সৃজনশীল প্রশ্ন চালুর লক্ষ্যে দেশের সবগুলো কলেজের বাংলা বিষয়ের প্রায় সাড়ে চার হাজার শিক্ষককে আগামী জুলাই মাসের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে।উল্লেখ্য, ২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্র ও ধর্মে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হয়েছে। ২০১১ সালের এসএসসি পরীক্ষায় যুক্ত হবে সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি বিষয়। ২০১২ সালের এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, বাণিজ্যিক ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি, কৃষিশিক্ষা ও কম্পিউটার শিক্ষা যুক্ত হবে।