২০১২ সালে মেট্রোরেলের কাজ শুরু হবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ২০১২ সালের শুরুর দিকেই ঢাকায় মেট্রোরেল নির্মাণের কাজ শুরু করবে সরকার। আজ সোমবার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) চার সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। পরে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে জাপান তাদের সহযোগিতা বাড়াচ্ছে। রাজধানীতে মেট্রোরেল নির্মাণে জাপান সরকার ১৭০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে।মন্ত্রী আরও বলেন, জাপানের অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের জন্য সরকার ১১টি লোকোমটিভ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া জাপানের সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত রেললাইন উন্নয়নের কাজ করা হবে। এ ব্যাপারে শিগগিরই চুক্তি হবে।এক প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে পূর্বাঞ্চলের সেতু প্রকল্পে জাপান এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে।বৈঠকে সড়ক বিভাগের সচিব মো. মুজাম্মেল হক, রেলওয়ে বিভাগের সচিব ইবাদত আলী, রেলওয়ের মহাপরিচালক আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনবি।