২০১২ সালের এপ্রিল মাসে গঙ্গা ব্যারেজের দরপত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার দুই কিলোমিটার এলাকায় গঙ্গা ব্যারেজ নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। গঙ্গা ব্যারেজের সম্ভাব্যতা যাচাইয়ের পর স্থানটি নির্ধারণ করা হয়। ২০১২ সালের এপ্রিল মাসে গঙ্গা ব্যারেজের দরপত্র আহ্বান করা হবে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন এ কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সর্বোচ্চ ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে দক্ষিণাঞ্চলের ১৯ জেলার মানুষ সরাসরি উপকৃত হবে। প্রকল্পের ফলে ১৯ লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। মৎস্য সম্পদ সংরক্ষণ করা যাবে। গঙ্গানির্ভর নদ-নদীগুলোর প্রবাহ ও নাব্য বাড়বে।প্রসঙ্গত, ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান গঙ্গা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।