২০১৩ সালের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারকে কৃষি ও কৃষকবান্ধব হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের মধ্যে দেশকে খাদ্যশস্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণ করতে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৭’ বিতরণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ বছর কৃষি, মত্স্য, গবেষণা, কৃষিপণ্যের বাজারজাত প্রক্রিয়ার উন্নয়ন এবং এ বিষয়ে জনগণকে উত্সাহিত করতে অবদানের জন্য চার নারী, দুই প্রতিষ্ঠানসহ ২৭ জনকে সনদ, নগদ অর্থ ও পদক-সংবলিত পুরস্কার দেওয়া হয়।এর মধ্যে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যান গবেষণা কেন্দ্র ও দুই ব্যক্তিকে স্বর্ণ, সাতজনকে রৌপ্য ও ১৭ জনকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। কৃষিতে নারীর অবদানের স্বীকৃতি হিসেবে নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সাবিকুন নাহার এবং কৃষি সম্প্রসারণে অবদানের জন্য সিলেটের বিশ্বম্বরপুরের উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আফসারুজ্জামান স্বর্ণপদক লাভ করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতি ও সংকট উত্তরণের লক্ষ্যে উদ্বৃত্ত খাদ্য সংরক্ষণ ক্ষমতা দুই-তিন বছর পর্যন্ত বাড়াতে প্রযুক্তিগত সহায়তার জন্য তাঁর সরকার এরই মধ্যে জাপান সরকারের সঙ্গে কথা বলেছে। বাসস।