২০১৩ সালের মধ্যে ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ২০১৩ সালের মধ্যে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে। জওহরলাল নেহরু জাতীয় সোলার প্রকল্পের তত্ত্বাবধানে বিদ্যুৎ অর্থায়ন সংস্থা (পিএফসি) ও গ্রামীণ বিদ্যুতায়ন সংস্থার (আরইসি) আর্থিক সহায়তায় ভারত এই বিদ্যুৎ উৎপাদন করবে।দেশটির বিদ্যুৎমন্ত্রী শশীকুমার সিন্দি ও নবায়ণযোগ্য জ্বালানিমন্ত্রী ফারুক আবদুল্লাহ একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী তিন বছরের মধ্যে আমরা ৫০০ মেগাওয়াট সোলার থার্মাল এবং ৫০০ মেগাওয়াট ফটোভলটিক সেল সোলার বিদ্যুৎ উৎপাদন করব।’বিদ্যুৎ মন্ত্রণালয় এবং নবনির্মিত জ্বালানি মন্ত্রণালয় আজ রোববার সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য নতুন গ্রিড সংযুক্ত নির্দেশাবলি প্রকাশ করেছে।সিন্দি বলেন, পিএফসি এবং আরইসি এই প্রকল্পের আর্থিক সহায়তা দেবে। তিনি বলেন, রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (আইআরইডিএ) এই প্রকল্পে বিনিয়োগ করবে।