২০১৪ সালে আটটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় আটটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা হবে। গতকাল বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান ও সমাজকল্যাণ।প্রশ্নের মানবণ্টনের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানে সৃজনশীল অংশের নম্বর ৪০, বহুনির্বচনী প্রশ্নের নম্বর ৩৫ ও ব্যবহারিক পরীক্ষার নম্বর ২৫। হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনায় সৃজনশীল অংশের নম্বর ৬০, বহুনির্বচনী প্রশ্নের নম্বর ৪০ এবং ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান ও সমাজকল্যাণে সৃজনশীল অংশের নম্বর ৬০ এবং বহুনির্বচনী প্রশ্নের নম্বর ৪০ নির্ধারণ করা হয়েছে। তথ্য বিবরণী।