২০১৪ সালের মধ্যে নিরাপত্তা বিষয়ে আফগানিস্তান আত্মনির্ভরশীল হতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই কাবুলে একটি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেছেন। দেশের নিরাপত্তাব্যবস্থা ২০১৪ সালের মধ্যে আত্মনির্ভরশীল করার জন্য তিনি এ সম্মেলনে আহ্বান করেন।হামিদ কারজাই স্বীকার করেন, আফগানিস্তান এখন পর্যন্ত একটি ভালো শাসনব্যবস্থা গঠন করতে পারেনি। তিনি বলেন, ‘আমরা ও আমাদের মিত্ররা ভয়ঙ্কর শত্রদের মুখোমুখি হচ্ছি। এ সম্মেলনে ৭০টি দাতা দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উল্লেখ্য, এ সম্মেলনটি গত তিন দশকের মধ্যে সর্ববৃহত্ সম্মেলন।মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা নিশ্চয়তা চাইছে যে, কারজাই দুর্নীতি দমন করে সুশাসন প্রবর্তন করবে।রয়টার্স জানায়, সম্মেলনের ইশতেহারে এ বছরের শেষ নাগাদ আফগান সেনাসদস্যরা কিছু অঞ্চলের দায়িত্ব গ্রহণ শুরু করা উচিত বলে ঘোষণা থাকবে। আফগান নিরাপত্তা বাহিনী ২০১৪ সালের মধ্যে সব অঞ্চলে সামরিক অভিযানগুলোর কর্তৃত্ব গ্রহণ করবে বলে ইশতেহার থেকে রয়টার্স জানায়।আফগান সরকারকে পরিচালনার জন্য ৫০ শতাংশ বৈদেশিক সাহায্য বাড়ানোর উদ্দেশে কারজাই আহ্বান জানান।হামিদ কারজাইয়ের ভাষণের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ২০১১ সালের জুলাই মাসের পর আফগান পুলিশ ও সামরিক বাহিনীকে ক্ষমতায়ানের প্রক্রিয়া শুরু করা হবে।ক্লিনটন গতকাল সোমবার বলেন, দুর্নীতি দূর করতে আফগান সরকারকে আরও হিসাবি হতে হবে।হিলারি সতর্ক করে বলেন, তালেবান, আল-কায়েদা এবং অন্যান্য জঙ্গিদের সঙ্গে কোনো অবস্থাতেই শান্তি স্থাপনের চেষ্টা করা যাবে না।এদিকে সব বিদেশি সৈন্য আফগানিস্তান ত্যাগ না করা পর্যন্ত তালেবানরা যুদ্ধ চালিয়ে যাবে বলে তারা তাদের অবস্থানে অনড়। বিবিসি