২০১৯ সাল নাগাদ ইরান মহাকাশে মানুষ পাঠাবে: আহমেদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গতকাল শুক্রবার বলেছেন ২০১৯ সাল নাগাদ ইরান মহাকাশে তার প্রথম মনুষ্যবাহী শাটল যান পাঠাবে। ইরানের প্রেস টিভির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।এর আগে গত ফেব্রুয়ারিতে ইরান তার নিজের তৈরি স্যাটেলাইট বহনকারী রকেট কাভোশগার-৩ উেক্ষপণ করে। তখন আহমেদিনেজাদ বলেছিলেন, তেহরান শিগগিরই মহাকাশে নভোচারী পাঠানোর আশা করছে।ইরানের শাটল মহাকাশ যান কর্মসূচি প্রসঙ্গে গতকাল আহমেদিনেজাদ বলেন, ‘শত্রুদের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়, এই প্রকল্পটি পাঁচ বছর এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’পশ্চিমা দেশগুলো সন্দেহ করছে, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তারা এ ব্যাপারেও উদ্বিগ্ন যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে ইরান যে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করছে তা বোমা নিক্ষেপের কাজেও ব্যবহূত হতে পারে।কিন্তু বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল রপ্তানিকারী এ দেশটি বরাবর দাবি করে আসছে যে তার পরমাণু কর্মসূচির লক্ষ্য হচ্ছে বিদুত্ উত্পাদন। তেহরান বলেছে, কাভোশগার-৩ পৃথিবীতে ইলেকট্রনিক তথ্য এবং সরাসরি তোলা ছবি পাঠাবে।২০০৯ সালে ইরান প্রথমবারের মতো তার তৈরি কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ ও তা কক্ষপথে স্থাপন করে। ইরান বলেছে, ওমিদ নামের ওই কৃত্রিম উপগ্রহটি উেক্ষপণ করা হয় শান্তিপূর্ণ টেলিযোগাযোগ ও গবেষণার কাজে ব্যবহার করার জন্য।