২০২০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান ক্যামেরন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অন্তত ২০২০ সাল পর্যন্ত নিজের পদটি ধরে রাখতে চান। গতকাল রোববার যুক্তরাজ্যের গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। আজ সোমবার পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়।এ ব্যাপারে ক্যামেরন বলেন, ‘হ্যাঁ, আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে কাজ করতে চাই। এটাই আমার কাম্য।’ডেভিড ক্যামেরন এই প্রথম দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানালেন। এ ইচ্ছা পূরণ হলে তিনি ১৫ বছরের জন্য টোরি দলের নেতৃত্বে থাকবেন। এতে আধুনিক যুক্তরাজ্যে দীর্ঘ দিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীদের একজন হবেন ক্যামেরন। এর আগে মার্গারেট থ্যাচার ১১ বছর ২০৯ দিন ও লেবার পার্টির টনি ব্লেয়ার ১০ বছর ৫৬ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে দেশটিতে পরবর্তী নির্বাচন হবে।